২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুসূদন স্মৃতি পদকের জন্য বিশ্বজিৎ ঘোষ মনোনীত

সাহিত্যে বিশেষ অবদানের জন্য এ বছর মধুসূদন স্মৃতি পদকের জন্য মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.বিশ্বজিৎ ঘোষ। সোমবার জেলা প্রশাসকের সভাকক্ষে মাইকেল মধুসূদন ফাউন্ডেশনের জুরি বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2009, 05:35 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

যশোর, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাহিত্যে বিশেষ অবদানের জন্য এ বছর মধুসূদন স্মৃতি পদকের জন্য মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.বিশ্বজিৎ ঘোষ। সোমবার জেলা প্রশাসকের সভাকক্ষে মাইকেল মধুসূদন ফাউন্ডেশনের জুরি বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত হয়। পুরষ্কার হিসেবে ২৫ হাজার টাকা ও একভরি ওজনের স্বর্ণপদক দেওয়া হবে। মহাকবি মধুসূদনের স্মৃতি বিজড়িত যশোরের সাগরদাঁড়ি গ্রামে আগামী ২৫ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় সপ্তাহব্যাপী মধুমেলায় এ পুরষ্কার দেওয়া হবে। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য বিশ্বজিৎ ঘোষ এ পদকের জন্য মনোনীত হয়েছেন। গত বছর প্রবর্তনের পর তিনিই প্রথম পুরষ্কারটি পেলেন। জুরি বোর্ডের সভার আগে জেলা প্রশাসকের সভাকক্ষে মাইকেল মধুসূদন দত্তের ১৮৫তম জন্ম জয়ন্তী এবং মধুমেলা উদযাপন কমিটির এক যৌথসভাও অনুষ্ঠিত হয়। সভায় মাইকেল মধুসূদন দত্তের জয়ন্তী ও মধুমেলা উদযাপনের কর্মসূচি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৩৩ঘ.