চট্টগ্রাম, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলীর বিশ্ব কলোনি থেকে সোমবার সকালে দুই জলদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- হাতিয়া উপজেলার চরচাঙ্গা গ্রামের মোহাম্মদ ইব্রাহীম (২৮) ও সন্দ্বীপ উপজেলার মোহাম্মদ মাসুদ ওরফে সাইফুল।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মো. ইলতুতমিশ সাংবাদিকদের জানান, ভোর সাড়ে ৬টার দিকে বিশ্ব কলোনির একটি বাসায় অভিযান চালিয়ে ওই দুই জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কর্মকর্তা জানান, ইব্রাহীম সন্দ্বীপ ও ভোলা উপজেলার জলদস্যু সর্দার। তাদের দুইজনের বিরুদ্ধে ভোলা ও হাতিয়া উপজেলায় ছয়টি করে মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/জেকে/২১৪৫ ঘ.
bdnews24