২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন

দেশের বিভিন্ন স্থানে সোমবার দুপুরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। ভুটান ও চীন সীমান্তে সৃষ্ট ভূমিকম্পের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে এ কম্পন অনুভূত হয় বলে ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2009, 10:16 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে সোমবার দুপুরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। ভুটান ও চীন সীমান্তে সৃষ্ট ভূমিকম্পের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে এ কম্পন অনুভূত হয় বলে ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়া অফিসে দায়িত্বরত কর্মকর্তা ফারাহ দীবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (সোমবার) দুপুর ১টা ৪ মিনিটে ভুটান ও চীন সীমান্তে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮।" ভূমিকম্পের কেন্দ্র ঢাকা আবহাওয়া অফিস থেকে ৪০১ কিলোমিটার দূরে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাতক্ষীরা প্রতিনিধি জানান, দুপুর ১টার দিকে জেলায় মৃদু ভূকম্পন অনুভূত হয়। বিভিন্ন জলাশয়ের পানি কাঁপতে থাকে। ওই সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাবনা প্রতিনিধি জানান, একই সময়ে সেখানেও ভূকম্পন অনুভূত হয়। তবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৬ ঘ.