ঢাকা জানুয়ারী ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পী এস এম সুলতানের নামে নড়াইলের একটি সেতু এবং মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরীর নামে হবিগঞ্জ শহরের একটি সড়কের নামকরণ করেছে সরকার।
যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগ রোববার আলাদা প্রজ্ঞাপনে এ আদেশ দেয়।
নড়াইলের চিত্রা সেতুর নামকরণ করা হয়েছে 'শিল্পী এস এম সুলতান সেতু'। আর হবিগঞ্জ শহরের পশ্চিম প্রান্তেসাবেক রেল সড়কের ওপর নির্মাণাধীন বাইপাস সড়কটির নামকরণ হয়েছে 'বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী সড়ক'।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/২১৪০ ঘ.
bdnews24