ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইকারীদের ছুঁড়ে মারা বোমায় শনিবার রাতে রাজধানীর মিরপুরে রাজিব নামে এক পোশাক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ও নগদ আট হাজার টাকা নিয়ে গেছে।
মিরপুরের রাবেয়া গার্মেন্টসের কর্মী রজিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পল্লবী থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, রাত ৯টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বরের আধুনিক হাসপাতালের সামনে ৫/৬ জন ছিনতাইকারী রাজিবকে আটকে তার মোবাইল ফোন ও নগদ আট হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা চলে যাওয়ার সময় সে চিৎকার করলে তাকে লক্ষ্য করে একটি বোমা ছূঁড়ে মারে তারা।
রাজিব গলা, বুক ও হাতে জখম হয়েছেন বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/জেকে/০১২০ ঘ.
bdnews24