২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোটখাটো অনিয়ম সত্ত্বেও নির্বাচন সুষ্ঠু হয়েছে: ইডাব্লিওজি

নবম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মনে করছে ইলেকশন ওয়ার্কিং গ্র"প (ইডাব্লিওজি)। ৩২টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সমন্বয়ে গঠিত এই ফোরাম শনিবার সংবাদ সম্মেলনে বলেছে, ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ও অনিয়ম থাকলেও ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন আন্তর্জাতিক মান অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে। এতে ভোটারদের মতামতের প্রতিফলন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2009, 12:00 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মনে করছে ইলেকশন ওয়ার্কিং গ্র"প (ইডাব্লিওজি)। ৩২টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সমন্বয়ে গঠিত এই ফোরাম শনিবার সংবাদ সম্মেলনে বলেছে, ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ও অনিয়ম থাকলেও ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন আন্তর্জাতিক মান অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে। এতে ভোটারদের মতামতের প্রতিফলন হয়েছে। রাজধানীর ব্র্যাক সেন্টারে সংবাদ সম্মেলনে ইডাব্লিওজির পক্ষে ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহসীন আলী বলেন, "ইডাব্লিউজি মনে করে, নবম সংসদ নির্বাচন গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মান অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ।" সংবাদ সম্মেলনে বলা হয়, ৮৭ শতাংশ ভোটারের উপস্থিতি, নারী ভোটারদের অংশগ্রহণ, উল্লেখযোগ্য সংখ্যক নারী নির্বাচিত হওয়া, আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু স