সুমন মাহবুব, কামরান রেজা চৌধুরী ও লিটন হায়দার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সাংসদরা সংসদ ভবনে পৌঁছেছেন। শনিবার দুপুরের পর থেকেই নতুন সাংসদরা সংসদ ভবনে আসতে শুরু করেন। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বিকাল সোয়া ৩টার দিকে সংসদ ভবনে আসেন।
নবনির্বাচিত এসব সাংসদ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অবস্থান নিয়েছেন। একটু পরেই তারা শপথ নেবেন। শপথ পাঠ করাবেন স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার।
স্পিকার এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুপুরে শপথ কক্ষে এসে সর্বশেষ প্রস্তুতির খোঁজ-খবর নেন।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবনের নিরাপত্তা জোরদার করা হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা মেটাল ডিটেক্টর দিয়ে শপথ কক্ষসহ আশপাশের এলকায় তল
bdnews24