২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে গাইবান্ধায় একজন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে লুৎফর রহমান (২৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2009, 02:44 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

গাইবান্ধা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে লুৎফর রহমান (২৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। লুৎফর গোপালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম জানান, সন্ধ্যা ৬টার দিকে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে গোপালপুর গ্রামের আব্দুল জলিলের সঙ্গে তার ভাই আব্দুল হালিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে বেধে যায়। এতে ঘটনাস্থলেই লুৎফর মারা যান। আহত হন চারজন। আহতরা হলেন- আব্দুল জলিল (৫০), মঞ্জুরুল (২০), আব্দুল হালিম (৪৫) ও জিয়াউল (২২)। তাদের গোবিন্দগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এসআই নুর আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪২ ঘ.