২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপুল কর বঞ্চিত হতে পারে সরকার, আশঙ্কা তামাক ব্যবসায়ীদের

ইউরিয়া সার কেনার জন্য তামাক চাষীদের ভর্তুকি না দেওয়ার সরকারি সিদ্ধান্তে দেশের প্রধান অর্থকরী ফসল তামাকের উৎপাদন বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন এই শিল্পের শীর্ষ ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 01:00 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরিয়া সার কেনার জন্য তামাক চাষীদের ভর্তুকি না দেওয়ার সরকারি সিদ্ধান্তে দেশের প্রধান অর্থকরী ফসল তামাকের উৎপাদন বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন এই শিল্পের শীর্ষ ব্যবসায়ীরা। বাংলাদেশ সিগারেট প্রস্তুতকারী সমিতির (বিসিএমএ) সভাপতি নাসির উদ্দিন বিশ্বাস বলেন, "এই সিদ্ধান্তের ফলে পুরো তামাক শিল্পই ক্ষতিগ্রস্ত হবে। তামাক থেকে সিগারেট প্রস্তুতের পর এর ওপর আরোপিত সম্পূরক শুল্ক ও মূূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে প্রতি বছর যে ৪ হাজার ২০০ কোটি টাকা সরকার পায় তার ওপরও বিরূপ প্রভাব পড়বে।" বর্তমানে বাংলাদেশী তামাকজাত পণ্যের ৩ কোটি ১০ লাখ ডলারের রপ্তানি বাজার রয়েছে জানিয়ে নাসির উদ্দিন বলেন, "এর প্রায় পুরোটার যোগান দেন রংপুরের তামাকচাষীরা। রংপুরে মূলত রপ্তানির জন্যই বার্লি তামাক উৎপাদন করা হয়। তামাক চাষের কারণে ওই এলাকায় মঙ্গার প্রভাবও পড়ছে অনেক কম।" সিগারেট উৎপাদকরা গত ১০ সেপ্টেম্বর এক বৈঠকে তামাক চাষীদের ভর্তুকির দাবিটি কৃষি মন্ত্রণালয়কে জানায়। কিন্তু 'সামাজিক চাপের' কথা বলে মন্ত্রণালয় এ দাবি প্রত্যাখ্যান করে। এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মন্ত্রণালয় হয়তো তামাকজনিত রোগের চিকিৎসা ব্যয়ের বিষয়টি মাথায় রেখে থাকবে; তবে বিসিএমএ সভাপতি বলছেন, সরকারের এই সিদ্ধান্তের কারণ তার কাছে 'বোধগম্য নয়'। তিনি বলেন, "সরকারতো ১ কোটি ১০ লাখ ডলার রপ্তানি আয়ের চা খাতের জন্যও ইউরিয়ায় ভর্তুকি দিচ্ছে।" ব্রিটিশ অ্যামেরিকান টোবাকোর (বিএটি) সাবেক কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, কৃষি স