ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন শনিবার রাতে অসুস্থ বোধ করায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।
উপদেষ্টার স্ত্রী শনিবার রাত সাড়ে ১০ টায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ সন্ধ্যার পর তার হজমজনিত সমস্যা দেখা দিয়েছিল। বাসায় বমিও করে। এখন সে ভাল আছে। কিছুক্ষণ আগে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় সব পরীক্ষানিরীক্ষা করা হয়েছে।"
এর আগে সিএমএইচ এর আইসিইউ এ যোগাযোগ করা হলে কর্তব্যরত চিকিৎসক কথা বলতে চাননি। তবে সেখানে দায়িত্বরত একজন সৈনিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ৮টার দিকে ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন ঘুমাচ্ছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এলএইচ/এমএইচবি/২২৫৫ ঘ.
bdnews24