২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পালিত হচ্ছে জুমাতুল বিদা

এ বছর ২৫ রমজান পালিত হচ্ছে 'জুমাতুল বিদা'। প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার দিনটি জুমাতুল বিদা হিসেবে পালিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2008, 05:57 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছর ২৫ রমজান পালিত হচ্ছে 'জুমাতুল বিদা'। প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার দিনটি জুমাতুল বিদা হিসেবে পালিত হয়। জুমাতুল বিদায় মুসল্লিরা জুম'আর নামাজ শেষে পবিত্র রমজান মাসকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন। জুম'আর নামাজের খুতবায় উচ্চারিত হবে 'আল-বিদা, আল-বিদা ইয়া শাহরু রামাদান'। অর্থাৎ 'বিদায়, বিদায় হে মাহে রমজান'। প্রতি বছর এই দিনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ পাড়া-মহল্লার মসজিদগুলোতে জুম'আর নামাজে মুসল্লিদের বিশাল সমাবেশ হয়। শারীরিকভাবে সক্ষম প্রতিটি মুসলমান পুরুষ এই বিশেষ দিনটিতে মসজিদে গিয়ে জামাতে জুম'আর নামাজ আদায় করে থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/জিএনএ/১১৫৫ ঘ.