২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাছিম ও হাশেমের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত

দুর্নীতির মামলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফম বাহাউদ্দিন নাছিম এবং পারটেক্স গ্র"পের চেয়ারম্যান ও সাবেক সাংসদ এমএ হাশেমের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 01:15 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফম বাহাউদ্দিন নাছিম এবং পারটেক্স গ্র"পের চেয়ারম্যান ও সাবেক সাংসদ এমএ হাশেমের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করেছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের অনুমোদিত এ অভিযোগপত্র শিগগিরই আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল। বৃহস্পতিবার সেগুনবাগিচায় কমিশনের নিয়মিত সংবাদ সম্মেলনে হানিফ ইকবাল বলেন, "বাহাউদ্দিন নাছিমের বিরুদ্ধে অবৈধভাবে ২২ লাখ ৮২ হাজার ৩৫৯ টাকার অবৈধ সম্পত্তি অর্জন এবং এর তথ্য গোপনের অভিযোগে অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে।" নাছিম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ছিলেন। ব্যবসায়ী ও সাবেক বিএনপি সাংসদ এমএ হাশেমের বিরুদ্ধে অনুমোদিত অভিযোগপত্রে বলা হয়েছে, তিনি ১৭ কোটি ১১ লাখ ২৬ হাজার টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জন ও এর তথ্য গোপন করেছেন। এছাড়া রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষের (রাজউক) ইমারত পরিদর্শক ও সিবিএ নেতা কাজী মো. আমীর খসরু ও তার স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগপত্র অনুমোদন করেছে দুদক। তাদের বিরুদ্ধে ৮৮ লাখ ৪৫ হাজার ৭'শ ৩১ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুর্নীতির অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী মো. ফজলুল হকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তও নিয়েছে কমিশন। হানিফ ইকবাল বলেন, "ফজলুল হক, তার স্ত্রী সুরাইয়া হক, ছেলে এসএম সাইদুল হক, এসএম ফায়জুল হক ও মো. আমিনুল হকের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" এই পরিবারের বিরুদ্ধে অবৈধভাবে ১৪ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকার সম্পত্তি অর্জন ও এর তথ্য গোপনের অভিযোগ আনা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৯১২ ঘ.