২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর হোটেলে বিদেশির লাশ

ফকিরাপুলের একটি আবাসিক হোটেলে বৃহস্পতিবার এক বিদেশির লাশ পাওয়া গেছে। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে হোটেলের এক কর্মচারী বলেছে, মৃত ব্যক্তি নাইজেরিয়ার নাগরিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 10:22 AM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফকিরাপুলের একটি আবাসিক হোটেলে বৃহস্পতিবার এক বিদেশির লাশ পাওয়া গেছে। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে হোটেলের এক কর্মচারী বলেছে, মৃত ব্যক্তি নাইজেরিয়ার নাগরিক। ফকিরাপুলের হোটেল মুনস্টারের কর্মচারী মো. খুরশিদ আলম দুপুরে ওই বিদেশিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, ওই বিদেশি মারা গেছেন। খুরশিদ সাংবাদিকদের বলেন, "সকাল পৌনে ১১টায় ২০৭ নম্বর কক্ষে অবস্থানকারী নাইজেরিয়ান নাগরিককে অচেতন পড়ে থাকতে দেখি। পরে তাকে হাসপাতালে নিয়ে আসি।" খুরশিদ জানান, মৃতের নাম খালেছু। তবে ওই নাইজেরিয়ান কবে থেকে হোটেলে অবস্থান করছিলেন তা জানাতে পারেনি খুরশিদ। পুলিশ তাকে আটক করেছে। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা জেনেছি, ফকিরাপুলের একটি আবাসিক হোটেল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিদেশি এক নাগরিকের লাশ গেছে।" তবে তার পরিচয় বা মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে ওসি বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/কিউএইচ/এএল/এমআই/১৬২৪ ঘ.