২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর গুলিতে যুবক আহত

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বৃহস্পতিবার দুপুরে ছিনতাইকারীদের গুলিতে এক যুবক আহত হয়েছে। ছিনতাইকারীরা তার কাছ থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 10:13 AM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বৃহস্পতিবার দুপুরে ছিনতাইকারীদের গুলিতে এক যুবক আহত হয়েছে। ছিনতাইকারীরা তার কাছ থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহতের নাম মো. মিলন (২৫)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর ১টায় মগবাজার ওয়ারলেস গেট এলাকায় তিন জন ছিনতাইকারী আমার পথরোধ করে। তারা আমাকে গুলি করে নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।" গুলি মিলনের ডান পাঁজরে লেগেছে। তবে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। মিলন জানান, তিনি গ্রামীণফোনের সেলস সার্ভিসে কাজ করেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। ঢাকায় তিনি রাজারবাগ এলাকায় থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৬১৬ ঘ.