ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার জামিনের বিরোধিতা করে বুধবার আদালতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিবের দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক সৈয়দ মোদাচ্ছের আলী। হাসিনার বিশেষ সহকারী ডা. হাসান মাহমুদও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। (আরও তথ্যসহ)
সৈয়দ মোদাচ্ছের আলী বলেছেন, "আদালতে এ ধরনের বক্তব্যের জন্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত। তিনি জাতিকে ভুল তথ্য দিয়েছেন।"
ব্যবসায়ী নূর আলীর দায়ের করা চাঁদাবাজির মামলায় জামিন শুনানিতে বুধবার বিরোধিতা করেন মনসুর হাবিব। এ সময় তিনি আদালতকে বলেন, চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি পেয়ে হাসিনা বিদেশে গিয়ে চিকিৎসা নিয়েছেন। এখন সুস্থ হয়ে ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন। অসুস্থ অবস্থায় ফিনল্যান্ডে একটি বিয়ের অনুষ্ঠানে হাসিনার যোগ দেওয়ার কথাও উল্লেখ করেন মনসুর।
ওই বক্তব্যের জবাবে বৃহস্পতিবার ধানমন্ডির মুজিবুন্নেসা চক্ষু হাসপাতালে এক প্রেস ব্রিফিংয় করেন মোদাচ্ছের আলী।
এতে তিনি বলেন, "শেখ হাসিনার চোখে গ্লুকোমা, বাম চোখের স্থায়ী ক্ষতিগ্রস্ততা, ডান কানে সমস্যা, অ্যালার্জি ও উচ্চ রক্তচাপ রয়েছে। এই সমস্যাগুলো নিয়ে কেউ প্লেনে চড়তে পারবে না, দেশে-বিদেশে বেড়াতে পারবে না কিংবা কোন অনুষ্ঠানে যেতে পারবে না- চিকিৎসাশাস্ত্রে এরকম কোন কথা আমি পাইনি। উনি যদি এরকম কোন প্রমাণ পেয়ে থাকেন, তাহলে তার কাগজপত্র আদালতে জমা দিক।"
এ সময় তিনি সাংবাদিকদের কাছে হাসিনার বর্তমান শারীরিক অবস্থা তুলে ধরেন।
মোদাচ্ছের আলী জানান, ১৭ সেপ্টেম্বর চিকিৎসকদের সঙ্গে শেখ হাসিনার দেখা করার কথা রয়েছে। চিকিৎসকদের সঙ্গে অ্যাপয়েনমেন্ট শেষে তার দেশে ফিরতে আরও তিন চারদিন লেগে যেতে পারে।
আগামী ২০ অক্টোবরের দিকে আওয়ামী লীগ সভানেত্রীর দেশের ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
হাসিনার ব্যক্তিগত চিকিৎসক আরও জানান, তার দুই চোখে গ্লুকোমা ডেভেলপ করেছে। সঠিক সময়ে সঠিক চিকিৎসা না হলে তার অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ ছাড়া তার বাম চোখ কিছুটা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্লুকোমা থেকে হাসিনার দেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলেও জানান তিনি।
স
bdnews24