বরিশাল, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল নগরীর কুদঘাটা সংলগ্ন এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় দু'টি তাজা হাত বোমা ও একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে কোতয়ালী থানা পুলিশ এগুলো উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুদঘাট এলাকায় অভিযান চালিয়ে সেকেন্দার আলী হাওলাদার নামের এক ব্যক্তির বাড়ির রান্নাঘর সংলগ্ন বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় দুইটি তাজা হাত বোমা এবং একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।
তিনি বলেন, কোন সন্ত্রাসী গ্র"প নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য ওই স্থানে এ বোমা এবং পাইপ গান রাখতে পারে বলে পুলিশ ধারণা করছে।
অভিযানে নেতৃত্বদানকারী কোতয়ালী থানার উপ-পরিদর্শক শিশির কুমার পাল জানান, এ ব্যাপারে রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫৫৬ ঘ.
bdnews24