২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে শ্রমিক খুন, অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

রাজধানীর সুত্রাপুরের বিসিসি রোডে বুধবার ভোরে মোশাররফ হোসেন (২২) নামে এক নির্মাণ শ্রমিক খুন হয়েছেন। কথা কাটাকাটির জের ধরে দুই সহকর্মী তাকে ছুরি মেরে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে বিমানবন্দর থানা পুলিশ অজ্ঞাতপরিচয় এক নারীর জবাই করা লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সুত্রাপুরের বিসিসি রোডে বুধবার ভোরে মোশাররফ হোসেন (২২) নামে এক নির্মাণ শ্রমিক খুন হয়েছেন। কথা কাটাকাটির জের ধরে দুই সহকর্মী তাকে ছুরি মেরে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে বিমানবন্দর থানা পুলিশ অজ্ঞাতপরিচয় এক নারীর জবাই করা লাশ উদ্ধার করেছে। সুত্রাপুর থানার সহকারি উপপরিদর্শক মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাজ শেষে মোশাররফ হোসেন ৬২ বিসিসি রোডে একটি নির্মানাধীন ভবনে ঘুমিয়ে ছিলেন। তার পাশে শুয়ে ছিল তার সহকর্মী শরীফ ও মুন্না। ভোর সাড়ে ৫টার দিকে শরীফ ও মুন্নার সঙ্গে মোশাররফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা মোশাররফের বুকে ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ কর্মকর্তা মোজাম্মেল জানান, ঘটনার পর থেকে শরীফ ও মুন্না পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিমান বন্দর থানার উপপরিদর্শক এনামুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিমান বন্দর সড়কের বলাকা ভবনের কাছে মুনমুন কাবাব ঘরের সামনে ঝোপের ভেতর থেকে হলুদ শাড়ি পরা অজ্ঞাত এক নারীর জবাই করা লাশ উদ্ধার করা হয়। প্রায় ২৭ বছর বয়সী ওই নারীর পরিচয় বুধবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএআর/এমএইচবি/২০২৩ ঘ.