২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের আগেই পে-কমিশন বাস্তবায়নের দাবি

সংসদ নির্বাচনের আগেই জাতীয় বেতন কমিশন (পে-কমিশন) বাস্তবায়নের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 02:24 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনের আগেই জাতীয় বেতন কমিশন (পে-কমিশন) বাস্তবায়নের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদ। বুধবার সকালে সংস্থাপন সচিবের মাধ্যমে ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ১০ দফা দাবির মধ্যে রয়েছে- অবিলম্বে স্থায়ী সার্ভিস কমিশন গঠন করে সব শ্রেণীর সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূর করা, পেনশনের হার শতকরা ৮০ ভাগের পরিবর্তে শতকরা ১০০ ভাগ নির্ধারণ, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরির বয়সসীমা ৫৭ বছরের পরিবর্তে ৬০ বছর করা, পতিত অবস্থায় থাকা সরকারি জমিতে আবাসিক প্লট নির্মাণ করে কর্মচারীদের বরাদ্দ দেওয়া। স্মারকলিপি দেওয়ার সময় পরিষদের সভাপতি মো. আরজ আলী, মহাসচিব মো. রুহুল আমিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমএআর/এমএইচবি/২০১৮ ঘ.