যশোর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন ও ঈদ বোনাসসহ ৭ দফা দাবিতে যশোরের নওয়াপাড়া শিল্পাঞ্চলে এক দল শ্রমিক বুধবার বিক্ষোভ করেছে।
বিক্ষোভকারীরা জেজোআই এবং কার্পেটিং জুট মিলের বদলি শ্রমিক।
পাটকল দুটির দেড় হাজারেরও বেশি শ্রমিক দুপুর ১২টার দিকে শিল্পাঞ্চল এলাকায় মিছিল ও সমাবেশ করে।
সমাবেশে থেকে অবিলম্বে বকেয়া বেতন ও বোনাস দেওয়ার দাবি জানানো হয়। নইলে রাজপথ ও রেলপথ অবরোধের হুমকি দেন শ্রমিক নেতারা।
খুলনা-যশোর পাটকল বদলি শ্রমিক সমন্বয় কমিটির আহ্বায়ক শমসের আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন রবিউল ইসলাম, আজগার আলী, বাবু মল্লিক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৪ ঘ.
bdnews24