ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদদের শুল্কমুক্ত কোটায় আমদানি করা গাড়ি হস্তান্তরের মামলায় ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।
ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশন গত বছর ৯ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে।
এতে অভিযোগ করা হয়, ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সাংসদ সাইয়েদুল হক শুল্কমুক্ত কোটায় আমদানি করা একটি ইনফিনিটি গাড়ি নিজে ব্যবহার না করে সরকারের ৮৫ লাখ ৫৫ হাজার ৩৫৮ টাকার রাজস্ব ফাঁকি দিযে ওবায়দুল করিমের কাছে হস্তান্তর করেন।
ওবায়দুল করিম পলাতক রয়েছেন। আদালত এর আগে তাকে অর্থ আত্মসাতের একটি মামলায় যাবজ্জীবন এবং মুদ্রা পাচারের দায়ে আরেক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে।
সাবেক সাংসদ সাইয়েদুল হক হাইকোর্টের জামিনে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএইচবি/২১৪৩ ঘ.
bdnews24