চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম)- অস্ত্র ও গুলি রাখার দায়ে মো. মহিউদ্দিন ওরফে লালু নামের এক সন্ত্রাসীকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি মো. নাছির ও মোহাম্মদ জাহাঙ্গীরকে খালাস দেওয়া হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আখতার হোসেন রোববার এ রায় দেন। মহিউদ্দিন পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের এপিপি নুরুল ইসলাম জানান, অস্ত্র রাখার দায়ে মহিউদ্দিনকে ১০ বছর এবং গুলি রাখার দায়ে ৭ বছর দণ্ড দেওয়া হয়েছে। উভয় দণ্ড একসঙ্গে চলবে। অর্থাৎ তাকে মোট ১০ বছর সাজা খাটতে হবে।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৫ সালের ২৩ মে নগরীর বহদ্দারহাট খাজা রোডে একটি এলজি ও গুলিসহ মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। মামলার বিচার কাজ চলাকালে মহিউদ্দিন জামিনে বেরিয়ে আসেন। তারপর থেকে তিনি পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/জেকে/২২৪০ ঘ.
bdnews24