ঢাকা ,সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালীতে রোববার বিকালে একটি যাত্রীবাহী বাস আগুনে ভস্মিভূত হয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা নেমে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি।
গুলশান থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সোয়া ৪টার দিকে মহাখালী কাঁচা বাজারের কাছে ফ্লাই ওভারের নিচে গুলশান -১ থেকে আসা 'বেঙ্গল পরিবহন' নামের একটি বাসে আগুন লাগে। আধাঘণ্টার মধ্যে বাসটি পুরোপুরি ভস্মিভূত হয়।
তিনি জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা নেমে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি। বাসটি সিএনজিচালিত হলেও সিলিন্ডারে বিষ্ফোরণ ঘটেনি। ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচবি/১৯০৩ ঘ.
bdnews24