২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্নস্থানে মৃদু ভূমিকম্প

রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে শনিবার বিকেলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত কর্মকর্তা আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৫ টা ১৬ মিনিটে আবহাওয়া অফিস হাল্কা মাত্রার ভূমিকম্পণটি রেকর্ড করে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮ যা এই স্কেল অনুযায়ী মৃদু হিসেবে বিবেচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 12:29 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে শনিবার বিকেলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত কর্মকর্তা আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৫ টা ১৬ মিনিটে আবহাওয়া অফিস হাল্কা মাত্রার ভূমিকম্পণটি রেকর্ড করে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮ যা এই স্কেল অনুযায়ী মৃদু হিসেবে বিবেচিত। আব্দুল মান্নান জানান, ৫টা ১৬ মিনিটের কম্পনের পর কয়েকটি পরঘাত হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের 'আর্থ অবজারভেটরি' সেন্টারে হাল্কা মাত্রার পরপর পাঁচটি কম্পন রেকর্ড করা হয়েছে। 'আর্থ অবজারভেটরির' পরিচালক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন,"পাঁচটি হালকা স্কেলের ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরি থেকে উত্তর-পূর্ব দিকে ৬৫ থেকে ৭০ কিলোমিটারের মধ্যে টাঙ্গাইল ও মীর্জাপুরের মাঝামাঝি এসব কম্পণের উৎপত্তিস্থল। এগুলো বড় ভূমিকম্পের আশংকা জাগাচ্ছে।" তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, সাতক্ষীর ও গোপালগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি সেসব এলাকায় ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়েছেন। কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে মানুষ কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে। পটুয়াখালী থেকে ভূমিকম্পের কথা জানিয়েছেন একজন পাঠক। আমাদের চাঁদপুর প্রতিনিধি জানান, ভূমিকম্পের সময় নদী ও জলাশয়ের পানির উচ্চতা সামান্য বেড়ে যায়। লোকজন কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচসি/প্রতিনিধি/এসকে/২১২২ঘ.