২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার সময় বরিশালে সহকারী প্রকৌশলী গ্রেপ্তার

ঘুষ নেওয়ার সময় ১৬ হাজার টাকাসহ হাতেনাতে আটক করা হয়েছে বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সহকারী প্রকৌশলী ফনিভূষণ দেবনাথকে। বৃহস্পতিবার বিকেলে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে তাকে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা ও র‌্যাব সদস্যরা তাকে আটক করে। রাতে তাকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 02:37 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

বরিশাল, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘুষ নেওয়ার সময় ১৬ হাজার টাকাসহ হাতেনাতে আটক করা হয়েছে বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সহকারী প্রকৌশলী ফনিভূষণ দেবনাথকে। বৃহস্পতিবার বিকেলে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে তাকে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা ও র‌্যাব সদস্যরা তাকে আটক করে। রাতে তাকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়। দুর্নীতি দমন কমিশন-দুদকের বরিশাল বিভাগীয় পরিচালক মেজর শাহরিয়ার সাংবাদিকদের জানান, জেলার হিজলা উপজেলায় একটি খাদ্য গুদাম তৈরির কাজ শুরু করেছিলেন ঠিকাদার সালাউদ্দিন মিন্টু। এ কাজের আংশিক বিলের জন্য ঠিকাদার মিন্টু রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সহকারী প্রকৌশলী ফনিভূষণের কার্যালয়ে গেলে তিনি ঘুষ চান। এরমধ্যে তাকে ৪৫ হাজার টাকা দিয়েছেন মিন্টু। কিন্তু আরও ১৬ হাজার টাকা দাবি করেন ফনি ভূষণ। উপায় না দেখে মিন্টু বিষয়টি দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের জানান। তাদের পরামর্শ মতে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মিনটু ১৬ হাজার টাকা নিয়ে ফনিভূষণের কার্যালয়ে যান। টাকা দেওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুদক ও র‌্যাব সদস্যরা তাকে টাকাসহ আটক করে। রাতে বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার হায়াতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফনিভূষণকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৯ ঘ.