২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

মাগুরায় ধর্ষণের দায়ে রবিন বিশ্বাস নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 12:56 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

মাগুরা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরায় ধর্ষণের দায়ে রবিন বিশ্বাস নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মাগুরার অতিরিক্ত জেলা দায়রা জজ মো. নাজির আহম্মেদ এ রায় দেন। রবিন বিশ্বাস শালিখা উপজেলার শেওজগাতি গ্রামের সুকেন্দু বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি কারাগারে আছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জিত কুমার বিশ্বাস জানান, রবিন বিশ্বাস ২০০৬ সালের ১ জানুয়ারি রাতে তার প্রতিবেশী এক মেয়েকে ধর্ষণ করে। পরে নির্যাতিতার বাবা শালিখা থানায় মামলা দায়ের করলে পুলিশ রবিনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৮৫৩ ঘ.