২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় খন্দকার মোশাররফের বিরুদ্ধে অভিযোগপত্র

অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের মামলায় সাবেক জোট সরকারের স্বাস্থ্য মন্ত্রী ডা. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে বুধবার অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের মামলায় সাবেক জোট সরকারের স্বাস্থ্য মন্ত্রী ডা. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে বুধবার অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের উপ সহকারী পরিচালক আফতাব হোসেন বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দেন। এতে বলা হয়, ডা. মোশাররফ অবৈধভাবে ৯ কোটি ১০ লাখ ৯৭ হাজার ৪৫৪ টাকা অর্জন করেছেন এবং কমিশনে দাখিল করা সম্পদের হিসাব বিবরণীতে ৪ কোটি ৩ লাখ ৫১ হাজার ৮০৬ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। চলতি বছরের ১০ জানুয়ারি কমিশন ডা. মোশাররফ ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেনের বিরুদ্ধে রমনা থানায় এ মামলা দায়ের করে। হাইকোর্টের নির্দেশে বিলকিস আক্তার হোসেনের বিরুদ্ধে মামলাটির কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে। ডা. মোশাররফকে গত বছরের ৭ মার্চ গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/জেকে/২১৪৭ ঘ.