২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

" আন্দোলন চলতে থাকলে পাটকল বন্ধ করে ইজারা দেওয়া হবে"

শ্রমিক আন্দোলন চলতে থাকলে বাকি পাটকলগুলোও সরকার বন্ধ করে দিয়ে বেসরকারি খাতে ইজারা দিয়ে দেবে। বস্ত্র ও পাট উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 11:02 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক আন্দোলন চলতে থাকলে বাকি পাটকলগুলোও সরকার বন্ধ করে দিয়ে বেসরকারি খাতে ইজারা দিয়ে দেবে। বস্ত্র ও পাট উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান। উপদেষ্টা জানান, পাটকল শ্রমিক ও কর্মচারীদের বকেয়া শোধের জন্য মঙ্গলবার সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার যার পুরোটাই দু'একদিনের মধ্যেই শ্রমিক আন্দোলনে ফুঁসে ওঠা খুলনার পাটকলগুলোর জন্য পাঠিয়ে দেওয়া হবে। বকেয়া মেটাতে ৫৬ কোটি টাকা প্রয়োজনের বিপরীতে শ্রমিকদের জন্য সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দ করা হলো। দীর্ঘদিন বকেয়া না পাওয়ায় অর্থকষ্টে পড়া আন্দোলনরত খুলনার শ্রমিকরা স