২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১১৯ সহকারি অধ্যাপক কাজ পেলেন

পদোন্নতি পাওয়ার দীর্ঘ চার মাস পর বিসিএস শিক্ষা ক্যাডারের ১১১৯ জন সহকারি অধ্যাপককে বিভিন্ন কলেজে পদায়ন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শফিউল্লাহ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে পদোন্নতি প্রাপ্ত ১১১৯ সহকারি অধ্যাপককে পদায়ন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 02:44 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদোন্নতি পাওয়ার দীর্ঘ চার মাস পর বিসিএস শিক্ষা ক্যাডারের ১১১৯ জন সহকারি অধ্যাপককে বিভিন্ন কলেজে পদায়ন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শফিউল্লাহ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে পদোন্নতি প্রাপ্ত ১১১৯ সহকারি অধ্যাপককে পদায়ন করা হয়েছে। গত ১৩ মে তাদের প্রভাষক থেকে সহকারি অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হলেও নানা জটিলতার কারণে এতদিন ধরে পদায়ন দেওয়া সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জিএনএ/২০৩৩ঘ.