মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোডম্যাপ অনুযায়ী ২০০৭ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 'সংলাপ' শেষ করার কথা থাকলেও গত এক বছরে তা শেষ হয়নি। শুক্রবার কমিশনের সংলাপ শুরুর এক বছর পূর্ণ হয়েছে।
এই সময়ের মধ্যে তিন দফায় বিভিন্ন দলের সঙ্গে আলোচনায় বসলেও খালেদা জিয়া নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাদের সঙ্গে সংলাপে বসা হয়নি নির্বাচন কমিশনারদের।
অবশ্য প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা স
bdnews24