২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরের বহির্নোঙরে সার বোঝাই লাইটারেজ জাহাজ ডুবে গেছে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে শুক্রবার গভীর রাতে বেঙ্গল ব্রিজ নামে একটি সার বোঝাই লাইটারেজ জাহাজ ডুবে গেছে। তবে ডুবে যাওয়ার আগেই জাহাজটির ক্রুদের উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2008, 11:59 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে শুক্রবার গভীর রাতে বেঙ্গল ব্রিজ নামে একটি সার বোঝাই লাইটারেজ জাহাজ ডুবে গেছে। তবে ডুবে যাওয়ার আগেই জাহাজটির ক্রুদের উদ্ধার করা হয়েছে। জাহাজটি পানামার পতাকাবাহী অ্যালেক্স ডি নামে একটি মাদার ভ্যাসেল থেকে সার খালাস করছিল। অ্যালেক্স ডি মরক্কো থেকে বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের (বিএডিসি) আনা ২৬ হাজার ২৫০ টন টিএসপি সার নিয়ে চট্টগ্রাম এসেছে। চট্টগ্রাম বন্দরের রেডিও কন্ট্রোল কর্মকর্তা জহুরুল কাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত ১ার দিকে পতেঙ্গা লাইট হাউজ থেকে সাড়ে এগার নটিক্যাল মাইল দূরে বহির্নোঙরে এ ঘটনা ঘটেছে। তিনি জানান, অতিরিক্ত সার বোঝাইয়ের কারণে পানি ঢুকে জাহাজটি ডুবে যায়। তবে এর আগে জাহাজের ক্রুদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া জাহাজটির মালিক মো. মেজবাহ উদ্দিন বলেন, ৫০০ মেট্রিক টন সার বোঝাই হওয়ার পর জাহাজের ইঞ্জিনরুমে হঠাৎ পানি ঢুকতে শুরু করে। জাহাজটি সহায়তা চাইলেও বন্দরের সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই এটি পুরোপুরি ডুবে যায়। লাইটারেজ জাহাজটি ডুবে যাওয়ায় চট্টগ্রাম বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে বিঘ