২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বজ্রপাতে একজন নিহত

বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের পশ্চিম চরসোনাকুড় গ্রামে শনিবার দুপুরে বজ্রপাতে আক্কাস শেখ (৩৫) নামে এক কৃষক মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2008, 11:41 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের পশ্চিম চরসোনাকুড় গ্রামে শনিবার দুপুরে বজ্রপাতে আক্কাস শেখ (৩৫) নামে এক কৃষক মারা গেছেন। বজ্রপাতে তার বড় ভাই আলতাফ শেখ (৩৮) আহতও হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। হতাহতরা চরসোনাকুড় গ্রামের ইয়াছিন শেখের ছেলে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, আক্কাস শেখ ও তার বড় ভাই আলতাফ দুপুরে জমিতে ধানের চারা রোপণ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আক্কাসের মৃত্যু হয়। আহত হন আলতাফ। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আওলাদ হোসেন জানান, দুপুরে স্থানীয় লোকজন আলতাফকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এসেছে। তার চিকিৎসা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৭৩৪ ঘ.