২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ায় আবার কোটি টাকার ওষুধ আটক

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি মালের চালান খুলে আবারও আমদানি নিষিদ্ধ ওষুধ পেয়েছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। হংকং থেকে আসা এই ওষুধের আনুমানিক মূল্য এক কোটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 03:36 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি মালের চালান খুলে আবারও আমদানি নিষিদ্ধ ওষুধ পেয়েছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। হংকং থেকে আসা এই ওষুধের আনুমানিক মূল্য এক কোটি টাকা। কাস্টমসের সুপারিন্টেনডেন্ট হাসান মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২ সেপ্টেম্বর হংকং থেকে আসা একটি কনসাইন্টমেন্ট আটক করা হয়। বুধবার যৌথবাহিনীসহ বিভিন্ন সংস্থার সদস্যদের উপস্থিতিতে তা খোলা হয়। তিনি জানান, কনসাইন্টমেন্ট খুলে দেখা যায় আমদানি নিষিদ্ধ ওষুধ। এতে ছিল পাকিস্তানের তৈরি ৯৫ হাজার ১৪০টি ট্যাবলেট যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। মহিলাদের গর্ভপাত ঘটানোর জন্য এই ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এর আগে ৪ সেপ্টেম্বর অর্ধকোটি টাকা এবং ৬ সেপ্টেম্বর এক কোটি ২১ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ওষুধ আটক হয় জিয়ায়। হাসান মনসুর বলেন, "গ্লোবাল ব্রাদার্স এন্ড কোম্পানি নামের সিএন্ডএফ এজেন্ট বিমান বন্দর থেকে এই মালামাল ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিল।" এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমএইচবি/২১২৪ ঘ.