২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা বোর্ডে পাসের হার প্রায় ১২ শতাংশ বেড়েছে

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৩৩। গত বছরের চেয়ে পাসের হার বেড়েছে শতকরা ১১ দশমিক ৫৮ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 02:50 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৩৩। গত বছরের চেয়ে পাসের হার বেড়েছে শতকরা ১১ দশমিক ৫৮ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯৫৭ জন। চারটি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬৫ দশমিক ৭৫ শতাংশ। জিপি-এ ৫ পেয়েছিল ৫০৬ জন শিক্ষার্থী। এ বছর পরীক্ষা দিয়েছে ৫০ হাজার ২০২ জন। পাস করেছে ৩৮ হাজার ৮১৯ জন। এর মধ্যে মধ্যে ২০ হাজার ৮০৪ জন ছাত্র এবং ১৮ হাজার ১৫ ছাত্রী। ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৬৭ এবং মেয়েদের পাসের হার ৭৫ দশমিক ৮৩ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭১ দশমিক ১৮, মানবিকে পাসের হার ৭১ দশমিক ০৫ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৮৪ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫ পাওয়াদের মধ্যে ছাত্র ৫৬৯ জন এবং ছাত্রী ৩৮৮ জন। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৬৩৪, মানবিকে ৪০ জন এবং ব্যবসায় শিক্ষায় ২৮৩ জন শিক্ষার্থী। চার কলেজে শতভাগ পাস বোর্ডের ২৭৮টি কলেজের মধ্যে মাত্র চারটি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। কলেজগুলো হল- কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নোয়াখালীর চর মথুরা কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ এবং চৌদ্দগ্রাম উপজেলার নালঘর আলহাজ আলী আজগর কলেজ। এর আগে ২০০৭ সালে একটি, ২০০৬ সালে চারটি, ২০০৫ সালে আটটি এবং ২০০৪ সালে সাতটি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। জিপিএ-৫ পাওয়ার ভিত্তিতে সেরা ১০ কলেজ জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। এ কলেজের এক হাজার ৭৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক হাজার ৫৫১ জন। পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৪০ জন। মুরাদনগরের অধ্যাপক আবদুল মজিদ কলেজ আছে দ্বিতীয় স্থানে। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন। পাসের হার শতকরা ৮৮ দশমিক ৪৭ ভাগ। ৮৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৭৫ জন। এর পর আছে- ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। জিপিএ-৫ পেয়েছে কলেজের ৭১ জন শিক্ষার্থী। ২১৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। কুমিল্লা ক্যাডেট কলেজে জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। নোয়াখালী সরকারি কলেজে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন। পাসের হার ৮২ দশমিক ৪৮ শতাংশ। ৯৮২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮১০ জন। ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ পেয়েছে ২৯ জন। পাসের হার শতকরা ৯৭ দশমিক ২২ ভাগ। ২৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮০ জন পাস করেছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জিপিএ-৫ পেয়েছে ২৬ জন। পাসের হার শতকরা ৭৭ দশমিক ৭৬ ভাগ। এক হাজার ২৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৫৮ জন। চাঁদপুরের হাজীগঞ্জ মডেল কলেজে জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। পাসের হার ৯৩ দশমিক ৬৮ শতাংশ। ৫৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১৯ জন পাস করেছে। ফেনী সরকারি কলেজে জিপিএ-৫ পেয়েছে ২১ জন। পাসের হার শতকরা ৭৮ দশমিক ৮৭ ভাগ। ৯৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৬৯ জন। ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ সফিকুল ইসলাম কলেজে জিপিএ-৫ পেয়েছে ২০ জন। পাসের হার ৮৮ দশমিক ৮৫ শতাংশ। ৫৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮৬ জন পাস করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএইচবি/২০৪৩ ঘ.