২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলিমে পাসের হার ৮২ শতাংশ

২০০৮ সালের মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৪৩।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 09:57 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৮ সালের মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৪৩। বুধবার এইচএসসিসহ মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম ও কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষার ফল একযোগে প্রকাশ হয়। আলিম পরীক্ষায় ৬১ হাজার ৭২৪ জন অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৫০ হাজার ৮৮২ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৮৬ জন। এর মধ্য ২ হাজার ৩৩৩ জন ছাত্র এবং ৫৫৩ জন ছাত্রী। মাদ্রাসা বোর্ডের ফাজিল ও কামিল পরীক্ষার ফলও বুধবার প্রকাশ হয়েছে। ফাজিল (স্নাতক সম পর্যায়) পরীক্ষায় ৮০ দশমিক ৯৮ শতাংশ এবং কামিল (স্নাতকোত্তর সম পর্যায়) ৯৭ দশমিক ৭৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/১৫৫০ ঘ.