২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সভাপতির প্রতি অনাস্থা এনে রাবি প্রেসক্লাবের ১৯ সাংবাদিকের পদত্যাগ

বিভিন্ন অভিযোগে সভাপতির অনাস্থা এনে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাব থেকে মঙ্গলবার জাতীয়, স্থানীয় দৈনিক ও বার্তা সংস্থার ১৯ জন সাংবাদিক পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 03:34 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন অভিযোগে সভাপতির অনাস্থা এনে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাব থেকে মঙ্গলবার জাতীয়, স্থানীয় দৈনিক ও বার্তা সংস্থার ১৯ জন সাংবাদিক পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগপত্রে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মাহফুজুর রহমান মুন্সী (বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস) বিরুদ্ধে ইফতার মাহফিলের তহবিল সংগ্রহের নামে চাঁদাবাজি, ক্লাবের সাধারণ সভায় নেওয়া সিদ্ধান্ত লঙ্ঘন এবং বিভিন্ন কাজে সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন না করা অভিযোগ আনা হয়েছে। মাহফুজুর রহমান মুন্সী ১৯ জনের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। তবে তাদের পদত্যাগের ব্যাপারে তিনি কোন মন্তব্য করতে অস্বীকার করেন। পদত্যাগকারীরা হলেন- আবু কালাম রতন (ডেইলি স্টার), কুদরাত-ই-খুদা বাবু (প্রথম আলো), জোহায়ের ইবনে কলিম (যুগান্তর), সিরাজুল ইসলাম (মানবজমিন/সাপ্তাহিক), তুহিনুল ইসলাম তুহিন (ইত্তেফাক), ইসমাইল হোসেন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম), শহীদুল ইসলাম (জনকণ্ঠ), আতিকুর রহমান তমাল (আমার দেশ), হোজ্জাতুল ইসলাম সোহাগ (আমাদের সময়), ইব্রাহিম (দৈনিক শক্তি), সায়েম সাবু (সোনালী সংবাদ), মামুন আব্দুল কাইউম (দি ইন্ডিপেন্ডেন্ট), এএম জাহিদ (নিউজ টুডে), আসাদুর রহমান (সানশাইন), সোহেল রানা (দি নিউ নেশন), সাইফুর রহমান (এসএনএনবিডি), জসীম উদ্দিন (আমাদের কণ্ঠ), লুৎফর রহমান (আবাস) ও এনায়েত করিম (বাংলাদেশ সময়)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১২৯ ঘ.