কক্সবাজার, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও এলাকার জালালাবাদ ইউনিয়ন থেকে এক হাজার ২০০ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার গভীর রাতে ইয়াবা ট্যাবলেটসহ মাওলানা আনোয়ার (৩০) ও মৌলভী মোহাম্মদ সিদ্দিক নামের ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের দু'জনের বাড়ি মিয়ানমারের বুচিডং থানার রংগাদং গ্রামে।
নয়দিন আগে অবৈধভাবে টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে ঈদগাঁও এলাকায় এসব ট্যাবলেট বিক্রি করতে আসেন এবং আত্মীয়তার সূত্রে জালালাবাদ ইউনিয়নের খামারপাড়ার আমিন হুজুরের বাড়িতে অবস্থান করছিলেন বলে তারা পুলিশকে জানিয়েছেন।
কক্সবাজার মডেল থানার উপ-পরিদর্শক রনজিত বড়
bdnews24