২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, নিহত ৩

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মঙ্গলবার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়লে তিন জন নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 08:39 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

রংপুর, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের মিঠাপুকুর উপজেলায় মঙ্গলবার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়লে তিন জন নিহত হয়। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ আলী। নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মিঠাপুকুরের সালাইপুর গ্রামের সিরাজুল (৩০) এবং ইসলামপুর গ্রামের রেজা (২৮)। ওসি ওয়াহেদ আলী সাংবাদিকদের বলেন, "বগুড়া থেকে রংপুরগামী মালবোঝাই ট্রাকটি বৈরাগীগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে দোকানে থাকা দুই জন ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় তিন জন।" আহত তিন জনকে হাসপাতালে নেওয়ার পথে এক জন মারা যায় বলে ওসি জানান। অপর দুই জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ তিনটি মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিও পুলিশ আটক করেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। তবে চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে বলে ওসি ওয়াহেদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৫ ঘ.