২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাটে ফেনসিডিলসহ যুবদল নেতা গ্রেপ্তার

সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সোমবার চাঁদপুর জেলা যুবদলের সাংগাঠনিক সম্পাদক মঞ্জুরুল আলমসহ চারজনকে ১শ' বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 04:47 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সোমবার চাঁদপুর জেলা যুবদলের সাংগাঠনিক সম্পাদক মঞ্জুরুল আলমসহ চারজনকে ১শ' বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ছাড়া গুলশানে একটি পাজেরো গাড়ি ধাওয়া করে ২৬৫ বোতল ফেনসিডিলসহ সাইদ মিয়া ও সোহেল রানা নামে দু'জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। অভিযানে অংশগ্রহণকারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের পরিদর্শক হেলাল উদ্দিন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা সদরঘাট লঞ্চ টার্মিনালে অবস্থান নেয়। দুপুরে মতলব থেকে আসা গ্রিন ওয়াটার -১ নামে একটি লঞ্চ থেকে ওই চার যাত্রীকে গ্রেপ্তার করা হয়। তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। গ্রেপ্তারকৃতরা হলেন মঞ্জুরুল আলম, তার সহযোগী রতন ভৌমিক, বাদল ও ইকবাল। রাজধানীর একটি মার্কেটে ফাস্ট ফুড এর দোকানে নিয়ে এইসব ফেনসিডিল বিক্রি হতো বলে হেলাল উদ্দিন ভূঁইয়া জানান। দোকানটি যুবদল নেতা মঞ্জুরুল আলমের। এদিকে, র‌্যাব-১ এর মেজর সাইফুল ইসলাম চৌধুরী জানান, বেলা ১২ টার দিকে গুলশান-২ থেকে বনানী যাওয়ার পথে একটি পাজেরো গাড়ি (ঢাকা মেট্রো-খ-০২-১২৩০) দেখে র‌্যাবের সন্দেহ হয়। গাড়িটিকে থামার সংকেত দিলে চালক দ্রুত পালানোর চেষ্টা করে। তিনি জানান, এসময় টহলে থাকা র‌্যাব সদস্যদের ধাওয়া খেয়ে গাড়িটি বনানী লেকের কাছে একটি প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে থেমে যায়। পাজেরো গাড়ি থেকে দুইজন লাফিয়ে নেমে লেকের পানিতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা তাদের ধরে ফেলে এবং গাড়ি থেকে ২৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচবি/২২৩৩ ঘ.