২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিয়েছেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র ও কাউন্সিলররা

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও ১২ কাউন্সিলর সোমবার শপথ নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 12:52 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

সিলেট, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও ১২ কাউন্সিলর সোমবার শপথ নিয়েছেন। সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুর ২টায় তাদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক সাজ্জাদুর হাসান। শপথ নেওয়ার পর নবনির্বাচিত জনপ্রতিনিধিরা গোলাপগঞ্জ পৌরসভাকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সহযোগিতার করার আহ্বান জানান। সিলেটের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোলাপগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন।" তিনি জানান, নির্বাচিত মেয়র জাকারিয়া আহমদ পাপলু ছাড়াও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল জহির, ২ নম্বর ওয়ার্ডের আব্দুল কাদির, ৩ নম্বর ওয়ার্ডের ইউসুফ আলী, ৪ নম্বর ওয়ার্ডের গোলাম মোস্তফা মুসা, ৫ নম্বর ওয়ার্ডের রুহিন আহমদ খান, ৬ নম্বর ওয়ার্ডের মো. আলাউদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডের হেলালুজ্জামান, ৮ নম্বর ওয়ার্ডের ফারুক আলী এবং ৯ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম এবং সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সুফিয়া বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মেহেরুন বেগম এবং ৭, ৮ ও ৯ ওয়ার্ডের মনোয়ারা ফেরদৌস শপথ নেন। শপথগ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম ও রণজিত চন্দ্র সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক ইফতেখার চৌধুরী ও গোলাপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আবেদীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮৩৭ ঘ.