২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে এক ব্যক্তিকে বল্লম দিয়ে খুঁচিয়ে হত্যা

রংপুরের পীরগঞ্জ উপজেলায় সোমবার সকালে এক ব্যক্তিকে বল্লম দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 08:22 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

রংপুর, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগঞ্জ উপজেলায় সোমবার সকালে এক ব্যক্তিকে বল্লম দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম সায়েদ আলী। বাড়ি মদনখালি ইউনিয়নের উল্লাগাড়ী গ্রামে। পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ। হত্যাকাণ্ড জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উল্লাগাড়ী গ্রামে সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে সায়েদ আলীকে বল্লম দিয়ে খুঁচিয়ে হত্যা করে। বল্লমের আঘাতে সায়েদের ছোট ভাই সাইফুলও আহত হয়েছেন।" সাইফুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আবেদ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা রশিদ জানান। আবেদের বাড়িও ওই গ্রামে। গ্রামবাসী আবেদকে ধরে পুলিশে তুলে দেয়। সায়েদ আলীর লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ মর্গে আনা হয়েছে। ওসি আব্দুর রশীদ বলেন, "পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৭ ঘ.