ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলার আসামি আওয়ামী লীগের সাবেক সাংসদ আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল সোমবার সকালে জামিনে মুক্তি পেয়েছেন।
লোটাস কামাল কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।
উপ মহা কারা পরিদর্শক অবসরপ্রাপ্ত মেজর শামছুল হায়দার ছিদ্দিকী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দিয়ে বলেন, " লোটাস কামালের বিরুদ্ধে দায়েরকৃত মামলার জামিনের কাগজ আমাদের হাতে পৌঁছানোর পর সকাল সোয়া নয়টায় তাকে মুক্তি দেওয়া হয়।"
অবৈধভাবে সম্পদের মালিক হওয়া ও সম্পত্তির হিসাব বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত বছর ২২ মার্চ গুলশান থানায় লোটাস কামালের বিরুদ্ধে মামলা দায়ের করে।
যৌথবাহিনী ২০০৭ সালের ৪ ফেব্র"য়ারি তাকে গ্রেপ্তার করে।
চলতি বছরের ১৭ জুলাই হাইকোর্ট থেকে জামিন পান লোটাস কামাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এডি/এসকে/১৪০৭ঘ.
bdnews24