বান্দরবান, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভাবন এলাকায় শনিবার গভীর রাতে এক বন্য হাতি এসে ঢোকে। স্থানীয় কৃষি অফিসের পিয়নের রান্নাঘর ভাঙা ছাড়া আর কোনো ক্ষতি করেনি হাতিটি।
ইউএনও নবাব আসলাম হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ৩টার দিকে হাতিটি উপজেলা পরিষদ চত্বরে ঢুকে পড়ে। বাসার নিচে কিছুক্ষণ ঘোরাফেরা করে সে চালে যায়। যাওয়ার সময় কৃষি অফিসের পিয়ন সুলতানের রান্না ঘরটি ভেঙে দিয়ে যায়।
এর আগে গত ১৯ ও ৪ আগস্ট এবং ১০ জুলাই বন্য হাতির আক্রমণে নাইক্ষ্যংছড়ি ও লামা উপজেলায় কমপক্ষে আটজনের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২৩০ ঘ.
bdnews24