খুলনা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যৌতুকের দাবিতে শহরের মুজগুন্নী আবসিক এলাকায় এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে তার স্ত্রী শিবানী দাসকে (২৪) পুড়িয়ে মারার অভিযোগ আনা হয়েছে।
শিবানীর বাবা মুকলাল রবি দাস রোববার কনস্টেবল কার্তিক রবি দাসসহ (৩০) আটজনের বিরুদ্ধে খালিশপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।
মামলার অপর আসামিরা হলেন- চামেলি রবিদাস, বিমল রবিদাস, দিলীপ রবিদাস, দুলাল রবিদাস, নারায়ণ রবিদাস, পুষ্প রাণী রবিদাস ও জিতেন রবিদাস। এদের কেউ এখনও গ্রেপ্তার হয়নি।
মামলায় অভিযোগ করা হয়, গত ৩ সেপ্টেম্বর রাতে খুলনা শহরের মুজগুন্নী আবসিক এলাকার বাসায় শিবানীকে বেদম মারপিট করে কেরোসিন ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দেন কার্তিক। ওই রাতেই শিবানীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং ওইদিনই সেখানে তার মৃত্যু হয়।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুস্তা বন্দর গ্রামের জিতেন রবিদাসের ছেলে কার্তিক রবি দাসের সঙ্গে ২০০৩ সালের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাজার এলাকার মুখলাল রবিদাসের মেয়ে শিবানীর বিয়ে হয়।
বিয়ের সময় এক লাখ ৩৫ হাজার টাকা এবং ৭ ভরি স্বর্ণালংকার যৌতুক দেওয়া হয় কার্তিককে। স
bdnews24