২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নগরীর পূর্ব মাদারবাড়ী এলাকা থেকে রোববার আবুল কালাম আজাদ নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজাদ রাউজান থানার একটি চোরাচালান মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পূর্ব মাদারবাড়ী এলাকা থেকে রোববার আবুল কালাম আজাদ নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজাদ রাউজান থানার একটি চোরাচালান মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি। রাউজান থানার উপ-পরিদর্শক মুসলেহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৪টার দিকে নগরীর পূর্ব মাদারবাড়ী এলাকার মেথরপট্টি থেকে আজাদকে গ্রেপ্তার করা হয়। ১৯৮৯ সালে চোরাচালান মামলা দায়ের হওয়ার পর থেকেই সে পলাতক ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/টিএইচ/জেকে/২১২৭ ঘ.