২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খানাখন্দকে জীর্ণ পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় পঞ্চগড়- বাংলাবান্ধা মহাসড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ৫৭ কিলোমিটার দীর্ঘ সড়কটির বিভিন্ন স্থানে বিটুমিনের আস্তরণ, কোথাও ইটের স্তর, কোথাও মাটি উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 02:43 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

পঞ্চগড়, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় পঞ্চগড়- বাংলাবান্ধা মহাসড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ৫৭ কিলোমিটার দীর্ঘ সড়কটির বিভিন্ন স্থানে বিটুমিনের আস্তরণ, কোথাও ইটের স্তর, কোথাও মাটি উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে তেতুলিয়া উপজেলায় অবস্থিত বাংলাবান্ধা স্থলবন্দরের সঙ্গে দেশের বিভিন্ন স্থানের এবং জেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কটির বেহাল দশা। তবে পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী আব্দুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৫০ কোটি টাকা ব্যয়ে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক প্রশস্তকরণসহ সংস্কার কাজের দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে।" তিনি জানান, ঈদুল ফিতরের পর থেকে কাজ শুরু হবে। সরেজমিন গিয়ে দেখা গেছে, বাংলাবান্ধা ইউনিয়নের সিপাহী পাড়া হাট, শালবাহান ইউনিয়নের আমতলী, অমরখানা ইউনিয়নের জগদল বাজার, অমরখানা ইউনিয়ন পরিষদ কার্যালয় ও শাহী মসজিদ সংলগ্ন এলাকাসহ অন্তত ২০টি স্থানে মহাসড়কের বিটুমিন, পাথর, ইট ও ইটের খোয়া এবং মাটি উঠে গেছে। বিশেষত জগদল বাজার এলাকার প্রায় আধ কিলোমিটার সড়কের স