পাবনা, ০৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ি ও চরকুরুলিয়া গ্রামে সেহরির সময় লোকজনকে জাগানো নিয়ে শনিবার ভোররাতে দুই গ্র"পের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
এদের মধ্যে ১৭ জনকে পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সেহরির সময় লোকজনকে জাগানোর ঘটনায় ভোর ৫টার দিকে ওই এলাকার রুহুল এবং মজনু গ্র"পের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
দু গ্র"পের শতাধিক ব্যক্তি লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
এদের মধ্যে ১৪ জনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- রওশন আলী, আনোয়ার, ময়েজ মিয়া, আবদুল প্রামাণিক, সেন্টু, আকছেদ আলী, মোবারক হোসেন, আবদুল আউয়াল, জহুরুল ইসলাম, আকতার হোসেন, ইকবাল হোসেন, রমিজ উদ্দিন, আসির উদ্দিন, ও সানোয়ার হোসেন সানু।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আবদুল হালিম, ফারুক হাসান ও শাজাহান আলীকে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি জানান, এ ব্যাপারে ঈশ্বরদী থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। তবে কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯০৮ ঘ.
bdnews24