২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার যুগ্মসচিব পদে রদবদল

প্রশাসনের চার জন যুগ্ম-সচিব পদে রদবদল হয়েছে। বদলি করা হয়েছে এক জন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তাকেও। শনিবার সংস্থাপন মন্ত্রণালয় এ সব রদবদলের আদেশ জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2008, 09:00 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের চার জন যুগ্ম-সচিব পদে রদবদল হয়েছে। বদলি করা হয়েছে এক জন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তাকেও। শনিবার সংস্থাপন মন্ত্রণালয় এ সব রদবদলের আদেশ জারি করে। যুগ্ম-সচিবদের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক মোজাম্মেল হক ফরহাদ খানকে ওয়াক্ফ এস্টেটের ওয়াক্ফ প্রশাসক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। ওয়াকফ প্রশাসক আবু ইউসুফ মো. হেমায়েত উদ্দিনকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থেকে জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব খোরশেদ আলম চৌধুরীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এবং শিক্ষা মন্ত্রণালয়ের 'রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পে'র প্রকল্প পরিচালক ময়েজ উদ্দিন আহমেদকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে বদলি করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-সচিব আতাউল হককে শিক্ষা মন্ত্রণালয়ের 'রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পে'র প্রকল্প পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৪৫২ ঘ.