২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিডিবিতে কাজ শুরু করতে যাচ্ছে দুর্নীতি বিরোধী টাস্কফোর্স

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) কাজ শুরু করতে যাচ্ছে গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি-টাস্কফোর্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 02:18 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) কাজ শুরু করতে যাচ্ছে গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি-টাস্কফোর্স। বৃহস্পতিবার সকালে টাস্কফোর্সের সদস্যরা পিডিবির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পিডিবির চেয়ারম্যান শওকত আলী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার টাস্কফোর্সের সঙ্গে বৈঠক হয়েছে। টাস্কফোর্স পিডিবিতে কাজ শুরু করতে যাচ্ছে।" বৈঠকে উপস্থিত ছিলেন পিডিবির এমন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈঠকে পিডিবি থেকে দুর্নীতি হ্রাস ও এর কর্মকাণ্ড গতিশীল করা নিয়ে আলোচনা করা হয়। তিনি বলেন, প্রথম দিনের বৈঠক ছিল অনেকটা পরিচিতিমূলক। বৈঠকে পিডিবির সেবার মান ও গতি বাড়ানো এবং এর আধুনিকায়ন নিয়ে আলোচনা করা হয়। টাস্কফোর্সের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে পিডিবিকে সহায়তা করা হবে বলে জানানো হয় এসময়। কর্নেল আবু জাহিদ সিদ্দীকির নেতৃত্বে টাস্কফোর্সের সদস্যরা বৈঠকে অংশ নেন। আগামী রোববার থেকে টাস্কফোর্স কাজ শুরু করতে পারে। পিডিবি কার্যালয়ে টাস্কফোর্সের অফিস স্থাপন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৮৫৮ঘ.