ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তি পেতে হলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আদালত থেকে জামিন পেতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, "তার (খালেদার) মুক্তির সঙ্গে জামিনের বিষয় রয়েছে। আর জামিনের জন্য তাকে আবেদন করতে হবে। আইনী প্রক্রিয়া শেষ হলেই তিনি মুক্তি পাবেন।"
বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, "আশা করছি রমজান মাসেই বিএনপির সঙ্গে সংলাপ হবে। সংলাপের জন্য বিএনপিকে অনেক আগেই চিঠি দেওয়া হয়েছে। বিএনপি জানালেই আমরা সংলাপে বসব।"
আগামী জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে দাবি করে তিনি বলেন, "দলগুলোর নিশ্চয়তা পাওয়ার মাধ্যমে আমরা একটি ধাপ এগিয়ে গেছি। দ্বিতীয় ধাপ হল গুণগত উত্তরণের ধাপ। এ ধাপও শুরু হচ্ছে। গুণগত পরিবর্তনই এ অধ্যায়ের মূল বিষয়।"
তিনি আরো বলেন, "গুণগত উত্তরণের জন্য রাজনৈতিক দলের নেতাদের আরো দায়িত্বশীল হতে হবে। অর্থবহ নির্বাচনের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের দায়িত্বই মূখ্য। রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী মুখগুলো যাতে না আসে সেটাও তাদের নিশ্চিত করতে হবে।"
এ গুণগত পরিবর্তন না হলে আগামী নির্বাচনে পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, "আশঙ্কা থেকেই আমরা এগুলো দূর করার চেষ্টা করছি। এ দায়িত্ব রাজনৈতিক নেতা, জনগণ ও সরকার- এই তিন পক্ষের।"
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "প্রধান নির্বাচন কমিশনারের ঘোষিত সময়ের মধ্যেই উপজেলা নির্বাচন হবে। স্থানীয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার জন্যই এ নির্বাচন দরকার।"
জরুরি অবস্থা পুরোপুরি তুলে নেওয়া হবে কি না জানতে চাইলে
bdnews24