ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্তি আইনী প্রক্রিয়ার মধ্যেই হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তিনি আরো বলেন, "তার (খালেদার) মুক্তির সঙ্গে জামিনের বিষয় রয়েছে। আর জামিনের জন্য আবেদন করতে হবে। আইনী প্রক্রিয়া শেষ হলেই তিনি মুক্তি পাবেন।"
বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, "আশা করছি রমজান মাসেই বিএনপির সঙ্গে সংলাপ হবে। সংলাপের জন্য বিএনপিকে অনেক আগেই চিঠি দেওয়া হয়েছে। বিএনপি জানালেই আমরা সংলাপে বসব।"
আগামী জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহন নিশ্চিত হয়েছে দাবি করে তিনি বলেন, "দলগুলোর অংশগ্রহণের নিশ্চয়তা পাবার মাধ্যমে আমরা একটি ধাপ এগিয়ে গেছি। দ্বিতীয় ধাপ হল গুণগত উত্তরণের ধাপ। এ ধাপ শুরু হচ্ছে। গুণগত পরিবর্তনই এ অধ্যায়ের মূল বিষয়।"
এ বিষয়ে তিনি আরো বলেন, "গুণগত উত্তরণের জন্য রাজনৈতিক দলের নেতাদের আরো দায়িত্বশীল হতে হবে। অর্থবহ নির্বাচনের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের দায়িত্বই মূখ্য। গুণগত পরিবর্তনের বিষয়টি তাদেরকেই নিশ্চিত করতে হবে। রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী মুখগুলো যাতে না আসে সেটাও তাদের নিশ্চিত করতে হবে।"
রাজনীতির মধ্যে প্রতিযোগিতা থাকবে। তবে প্রতিযোগিতার চেহারা আরো উন্নত করতে হবে বলে তিনি মনে করেন।
আগামী জাতীয় নির্বাচনে এ গুণগত পরিবর্তন না হলে নির্বাচনী পরিবেশ অবনতির আশঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "আশঙ্কা থেকেই আমরা এগুলো দূর করার চেষ্টা করছি। এ দায়িত্ব তিনটি পক্ষের। এগুলো হল- রাজনৈতিক নেতা, জনগণ ও সরকার।"
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "প্রধান নির্বাচন কমিশনারের ঘোষিত সময়ের মধ্যেই উপজেলা নির্বাচন &
bdnews24